একাদশমুখী রুদ্রাক্ষঃ

এটি এক বিশেষ জাতের রুদ্রাক্ষ। এর নাম ‘মহামৃত্যুঞ্জয়’। মেয়েদের নানা অসুখের ক্ষেত্রে একান্তভাবেই সুফল প্রদানকারী, আত্মবিশ্বাসের অভাব ঘটলে, আত্মহননের চিন্তা, খিটখিটে স্বভাব, একগুয়ে প্রকৃতি, হঠকারিতা, মদ্যপায়ী, বেশ্যা সংসর্গী, শুক্র সমন্ধীয় পীড়াগ্রস্থ, বহুমূত্র, গনোরিয়া, আমাশয়, স্ত্রীলোকের বন্ধাত্ব দোষ, অম্লত্ব পিত্ত সংক্রান্ত ব্যাধি, পুরুষের পুরুষত্বহীনতা, স্ত্রী-বিয়োগ, প্রেমসংক্রান্ত ব্যাপারে আত্মহত্যা, কথায় কথায় তর্ক করা, বৃথা ভ্রমণ, নিঃসঙ্গতা, কালাজ্বর, শোথ রোগ, প্রতি কাজে বার বার বাধা, বুকের কষ্ট, অতিসার রোগ, মামলায় পরাজয়, বিবাহিত জীবনে অশান্তি প্রভৃতির হাত থেকে বিশেষভাবে মুক্তি এই রুদ্রাক্ষ ধারণে পাওয়া যায়। Continue Reading…

(Commenting: OFF)

দশমুখী রুদ্রাক্ষঃ

এই শ্রেণির রুদ্রাক্ষ দূর্লভ। এর নাম ‘মহাসম্মান ’। মর্যাদা , প্রতিষ্ঠা, সুনাম, খ্যাতি, সম্মান, পার্থিব সমৃদ্ধি, কর্মদক্ষতা এবং ব্যবসায়িক সাফল্য অর্জনে সহায়ক এই রুদ্রাক্ষ। প্রেতাদি কর্তৃক অনিষ্ঠকর প্রভাব থেকেও মুক্ত হওয়া যায়। পত্নীহানি, সন্তানহানি, উদ্দমে হানি, চিকিৎসা বিভ্রাট, বিদ্যায় বিঘ্ন, সন্তানলাভে বাধা, সৎ বন্ধু লাভে বাধা, সর্বদা খেয়ালী ভাব, উদারতা, বিচ্ছেদ, পানাসক্তি দোষ, ভগন্দর, পেটের রোগ, মানহানি, উচ্চস্থান থেকে পতন, চাকুরিতে ডিমোশন, গৃহের পার্শ্বে শত্রুতা, স্মৃতিশক্তি হানি, কর্মে সবদা দুঃশ্চিন্তা, অর্থকষ্ট, আয়ে বাধা, প্রতিবেশী থেকে মহিলাঘটিত অপবাদ, হাম, বসন্ত রোগ প্রভৃতি থেকে মুক্তি পাওয়া যায়। রাশিচক্রে বুধ গ্রহ নীচস্থ, শত্রুযুক্ত ও শত্রুক্ষেত্রগত, দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ স্থানে অবস্থান করলে কিংবা কোনোভাবে পীড়িত হলে বুধ গ্রহের শান্তি নিমিত্ত উপরোক্ত রুদ্রাক্ষ যথাবিধ সংস্কারপূর্বক ধারণ করলে সমস্ত অশুভ ফল দূরীভূত হয়। Continue Reading…

(Commenting: OFF)

নবমুখী রুদ্রাক্ষঃ

এই রুদ্রাক্ষের নাম ‘মহাকাল ভৈরব’। এই রুদ্রাক্ষ ধারণে জীবনে উন্নতির সূচনা হয়, সমস্যা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও জয়লাভ করা যায়। দূর্ঘটনা ও হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। আত্মীয়গণ কর্তৃক প্রতি পদক্ষেপে বিঘ্ন, নানা প্রকার অশান্তি, ভূত-প্রেত ভয়, ব্যবসায় অবনতি, উদরপীড়া, বায়ুর চাপবৃদ্ধি, চক্ষুর জ্যোতিঃহীনতা, জিহ্বায় ক্ষত, সর্প দংশন ভয়, অন্ত্রের রোগ, ব্রণ রোগে কষ্ট, কন্যার বিবাহে বাধা, কালাজ্বর, মূত্রাশয়ের পীড়া, শুক্রের দুর্বলতা, বহুমূত্র রোগ, শত্রুভয় থেকে রক্ষা পাওয়া যায়। Continue Reading…

(Commenting: OFF)