Description
থাইরয়েড – হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism) চিকিৎসায় “A1 Hypothyroid Care Combination”
হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism) – কারণ, লক্ষণ ও করণীয়
হাইপোথাইরয়েডিজম এমন একটি সমস্যা, যা নারীদের মধ্যে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। পুরুষদেরও এই রোগ হতে পারে। অনেকেই বছরের পর বছর থাইরয়েডের সমস্যায় ভুগলেও সঠিক ধারণা না থাকার কারণে যথাসময়ে চিকিৎসা নেন না।
থাইরয়েড কীভাবে কাজ করে?
আমাদের মস্তিষ্কের একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো হাইপোথ্যালামাস (Hypothalamus)। এখান থেকে টিআরএইচ (TRH – Thyrotropin Releasing Hormone) নিঃসৃত হয়।
এরপর TRH, পিটুইটারি গ্রন্থিকে (Pituitary Gland) উদ্দীপিত করে টিএসএইচ (TSH – Thyroid Stimulating Hormone) তৈরি করতে সাহায্য করে।
TSH রক্তের মাধ্যমে থাইরয়েড গ্রন্থিতে (Thyroid Gland) পৌঁছে টি-৩ (T3) ও টি-৪ (T4) হরমোন উৎপাদনে উদ্দীপনা দেয়।
এই T3 ও T4 হরমোন আমাদের শরীরের প্রায় প্রতিটি কোষের মেটাবলিজম (Metabolism) বা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। পাশাপাশি শরীরের বৃদ্ধি, শক্তি উৎপাদন, মস্তিষ্কের বিকাশ, হৃদ্যন্ত্রের কার্যক্রম এবং গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হাইপোথাইরয়েডিজম কী?
যখন থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত পরিমাণে T3 ও T4 হরমোন তৈরি করতে পারে না, তখন সেই অবস্থাকে হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism) বলা হয়।
যেহেতু T3 ও T4 কমে যায়, তাই শরীর ক্ষতিপূরণের চেষ্টা হিসেবে TSH-এর মাত্রা বাড়িয়ে দেয়। এজন্য থাইরয়েড পরীক্ষায় অনেক সময় TSH স্বাভাবিকের চেয়ে বেশি দেখা যায়।
অনেক ল্যাবরেটরিতে TSH-এর স্বাভাবিক মানের ঊর্ধ্বসীমা প্রায় ৪–৫ mIU/L ধরা হয়, যদিও এটি ল্যাবভেদে কিছুটা ভিন্ন হতে পারে। তাই রিপোর্টের মান ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মূল্যায়ন করা উচিত।
হাইপোথাইরয়েডিজমের সাধারণ লক্ষণ
– অতিরিক্ত ঠান্ডা লাগা বা ঠান্ডা সহ্য করতে না পারা।
– কোষ্ঠকাঠিন্য।
– সারাক্ষণ ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা।
– অল্প কাজেই অবসাদ চলে আসা।
– হাত-পা ও মাংসপেশিতে ব্যথা।
– ওজন বৃদ্ধি বা স্থূলতা।
– ত্বক শুষ্ক হয়ে যাওয়া।
– চুল পড়া।
– স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া।
– মুখ বা শরীরে ফোলা ভাব।
– নারীদের মাসিকের অনিয়ম।
কিছু ক্ষেত্রে গলগণ্ড (Goitre) বা থাইরয়েড গ্রন্থি ফুলেও যেতে পারে।
গর্ভাবস্থায় কেন সতর্ক থাকা জরুরি?
গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজম নিয়ন্ত্রণে না থাকলে গর্ভস্থ শিশুর শারীরিক ও মস্তিষ্কের বিকাশে প্রভাব পড়তে পারে। তাই গর্ভবতী নারী বা গর্ভধারণের পরিকল্পনা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাইরয়েড পরীক্ষা ও চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিকিৎসা সম্পর্কে
অনেক রোগী দীর্ঘদিন ধরে থাইরয়েডের ওষুধ সেবন করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ গ্রহণ, প্রয়োজনমতো TSH, Free T3 ও Free T4 পরীক্ষা এবং ফলো-আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমার দীর্ঘদিনের ক্লিনিক্যাল অভিজ্ঞতার আলোকে আমি একটি সমন্বিত (Combination) চিকিৎসা-পদ্ধতি ব্যবহার করে বহু রোগীর ক্ষেত্রে সন্তোষজনক ফলাফল পেয়েছি আল্লাহর রহমতে । তবে প্রতিটি রোগীর শারীরিক অবস্থা, পরীক্ষার রিপোর্ট ও রোগের কারণ ভিন্ন হওয়ায় চিকিৎসাও ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাই ব্যক্তিগত মূল্যায়নের ভিত্তিতেই উপযুক্ত চিকিৎসা নির্ধারণ করা উচিত। ৩০ মিলি এর দাম মাত্র ১০৮০/ টাকা। সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানো হয়। আপনি চেম্বার থেকেও নিতে পারেন


