অষ্টমুখী রুদ্রাক্ষঃ

এই রুদ্রাক্ষের দুটি নাম ‘বিনায়ক’ ও ‘বটুকভৈরব’। এই রুদ্রাক্ষ ধারণে হঠাৎ আঘাত পাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। কর্মচারী দ্বারা ক্ষতি, কাজে দক্ষতা লাভের অভাব, অত্যন্ত রাগজনিত অশুভ, ধন ও বিত্তহানি, ব্যবসায় লোকসান, পিতার সহিত মনোমালিন্য, মিথ্যা অপবাদ, সঞ্চিত অর্থের ক্ষতি, পত্নীহানি, পত্নী বিচ্ছেদ, কৈশোরে অপবাদ, বাল্যকালে বিদ্যাহানি, আত্মীয় বিচ্ছেদ, নিঃসঙ্গতা, সব সময় নিরাশা, সন্ন্যাস রোগ, হৃদকম্পন, শ্বাসকষ্ট, সন্ধিবাত, অতিসার রোগ, অনিদ্রা, আঘাতের দ্বারা মৃত্যু, রাজদন্ড, বহু প্রকার শোক থেকে মুক্ত করে। দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। রাশিচক্রে শনি ও রাহু অশুভ থাকলে উপরোক্ত রুদ্রাক্ষ যথাবিধ সংস্কারপূর্বক ধারণ করলে সমস্ত অশুভ প্রভাব দূরীভূত হয়। Continue Reading…

(Commenting: OFF)

সপ্তমুখী রুদ্রাক্ষঃ

এই শ্রেণির রুদ্রাক্ষের নাম ‘অনন্তমাতৃকা’। এই রুদ্রাক্ষ ধারণে সামাজিক প্রতিষ্ঠা, অর্থ, মান, যশ ও প্রতিপত্তিলাভের পথ সুগম হয়ে থাকে। মেরুদন্ডের পীড়া, রক্তের প্রবাহের বৈষম্যজনিত বেদনা, ফুসফুসের পীড়া, রক্তের উর্ধ্বচাপ, পঙ্গু, অস্থিভঙ্গ, সন্তানহীনতা, ব্যাবসা বাণিজ্যে ক্ষতি, সুনামহানি, ধনসম্পত্তি হানি, সমস্ত কাজে বিঘ্ন, ভোজনে অরুচি, সর্বদা দুশ্চিন্তাগ্রস্ততা, মাদকদ্রব্য সেবনজনিত অসুস্থতা, রক্তহীনতা, বজ্রাঘাত, উচ্চস্থান হতে পতন, আঘাতাদি দ্বারা অপমৃত্যু, প্রতি পদক্ষেপে বাধাবিপত্তি, রাজ-দ্বারে দন্ডলাভ, বিবাদ, বহুবিধ শোক, সন্ধিবাত, মিথ্যা অপবাদ, বিরস দ্রব্যের ভোজনে রুচি, বাত শ্লেষ্মা পীড়া, প্রভৃতি অশুভের হাত থেকে রক্ষা পাওয়া যায়। রাশিচক্রে রাহু গ্রহ রবি ও চন্দ্র যুক্ত হয়ে লগ্নে, দ্বিতীয়ে, চতুর্থে, পঞ্চমে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, নবমে, দশমে এবং দ্বাদশে অবস্থান করলে কিংবা কোনও ভাবে অশুভ হলে, এই গ্রহের শান্তির নিমিত্ত উপরোক্ত রুদ্রাক্ষ ধারণ করলে রাহু গ্রহের সকল কূফল বিনষ্ট হয়। Continue Reading…

(Commenting: OFF)

ষড়মুখী রুদ্রাক্ষঃ

এই জাতীয় রুদ্রাক্ষের নাম ‘বিদ্যাপ্রাপ্তি’। ছাত্রদের পক্ষে এবং যারা দূরারোগ্য রোগে ভুগছেন তাদের পক্ষে এই রুদ্রাক্ষ সবিশেষ উপকারী। জ্ঞানবৃদ্ধির ক্ষেত্রে এই রুদ্রাক্ষের চমৎকার কার্যকারিতা লক্ষ্য করা যায়।

ভূত-প্রেতাদি কর্তৃক অনিষ্ট সাধনের ক্ষেত্রে প্রতিকার রূপে ধারণীয়। মানসিক অবসাদ, স্বভাবের উগ্রতা এবং নানা স্ত্রীরোগের পক্ষে উপকারী এই রুদ্রাক্ষ। রাশিচক্রে শুক্র কন্যায় নীচস্থ, অশুভ গ্রহযুক্ত দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে অবস্থান করলে বা অশুভ হলে এই গ্রহের শান্তির নিমিত্ত উপরোক্ত রুদ্রাক্ষ যথাবিধ সংস্কারপূবক ধারণ করলে শুক্র গ্রহের সকল অশুভ ফল নষ্ট হয়। Continue Reading…

(Commenting: OFF)