বাস্তুশাস্ত্র অর্থাৎ স্থাপত্যবিদ্যা

একদিক দিয়ে বিচার করলে বিষয়টি খুব সহজ, অন্যদিক দিয়ে বিচার খুবই জটিল ও কঠিন।প্রয়োজন শুধু সঠিক দিক ও কোণ সম্পর্কে অভিজ্ঞতা এবং সঠিক নির্মাণ স্থাপন ও আসবাবপত্র সঠিক দিকে সাজানো।বাস্তু নিয়ম পালন আবশ্যক এই জন্য যে মানব জীবনে ৫০% ভাগ্য বাকী ৫০% বাস্তুর প্রভাবে নিয়ন্ত্রিত।কোন কিছুর প্রাপ্তিতে প্রভাবিত হয় ভাগ্যের এবং ভাগ্য কর্মদ্বারা পরিচালিত হয়।বাস্তু বা বাড়ী, অফিস, কারখানা মানুষ নিজে নির্মাণ করে।সেটা যদি মানুষের কর্মদ্বারা স্বেচ্ছায় বা অজান্তে ৫০% ই ভুল হয় পরিণামে শান্তি স্থিতি হয় না।বাস্তু নিয়ম প্রকৃতির সাথে সামঞ্জস্য মিলিত করে। Continue Reading…

(Commenting: OFF)

রত্ন পাথর সম্পর্কে কিছু কথা
প্রতিটি গ্রহ নক্ষত্রই অণুপরমাণু দ্বারা সৃষ্টি।মানব দেহও অণুপরমাণু দ্বারা সৃষ্টি আবার প্রতিটি রত্ন পাথরও অণুপরমাণু দ্বারা সৃষ্টি।আমরা চোখে দেখতে পাই কারণ আমাদের চক্ষুদ্বয়ের উপর সূর্য রশ্মির আলোকের ক্রীয়ার ফলে।যাদের চোখের ক্ষমতা কমে যায় তাদের দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে আসে।বিশাল সূর্যের প্রখর রশ্মিও তাদের সঠিকভাবে কোন কিছু দেখাতে সক্ষম হয় না।সেখানে সামান্য দু’টি মাত্র লেন্স ব্যবহার করেই তারা সবকিছু সুন্দরভাবে দেখতে পারেন। Continue Reading…

(Commenting: OFF)

দ্বাদশ ভাব থেকে কি কি বিচার হয়
প্রথম ভাব হতে শরীর, বর্ণ, আকৃতি, যশ, গুণ, স্থান, সুখাসুখ, প্রবাস ও দৈহিক শক্তিমত্তা বিচার্য্য।
দ্বিতীয় ভাব বা ধন স্থান থেকে-ধন সম্পর্কীয় বিষয়, নেত্র, মুখ, বাক্য, কুটুম্ব, মাসী/খালা, মায়ের বড় বোন ও ভাই, খাদ্য দ্রব্য স্বর্ণাদি ধাতু এবং ক্রয়-বিক্রয়ের শুভাশুভ বিচার্য্য।
তৃতীয় ভাব থেকে ভ্রাতা, বিশেষ করে কনিষ্ঠ ভ্রাতা, স্থিতি, পরাক্রম, সাহস, কর্ণ, বস্ত্র, ধৈর্য্য, বীর্য্য, দাস-দাসী, প্রতিপালিত লোক প্রভৃতি বিচার্য্য। Continue Reading…

(Commenting: OFF)